1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

কাফনের কাপড়ে মোড়ানো নারীর কংকাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

শেরপুরের নকলায় কাফনের কাপড় মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর কংকাল উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গণপদ্দি এলাকার একটি কলাবাগান থেকে ওই কংকাল উদ্ধার করা হয়।

নকলা থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে গণপদ্দি গ্রামের শাহজাদার কলাবাগানে গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয় কয়েকজন কৃষক। ঘাস কাটার সময় ঝোপের ভেতর একটি সাদা বস্তা ও পাশে কাফনের কাপড় মোড়ানো কংকাল দেখতে পান তারা। এটা দেখার সঙ্গে সঙ্গে তারা নকলা থানা পুলিশকে খবর দেন।

তিনি বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ওই নারীর কংকাল উদ্ধার করে থানায় নিয়ে যায়। মাথার চুল দেখে এটা নারীর কংকাল বলে শনাক্ত করা হয়েছে।

ওসি আরও জানান, আমাদের ধারণা কবর থেকে কংকাল চুরির চক্র এ কাজ করে থাকতে পারে। কংকালটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। আদালতের অনুমতিসাপেক্ষে কংকালটি পুনরায় দাফন করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি