1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

নজরুল বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নিজস্ব লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার ব্যবসায় অনুষদের অষ্টম তলায় লাইব্রেরি ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।

এ সময় উপাচার্য বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, তার অংশ হিসেবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। আমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আর এই মনোযোগের জন্য প্রয়োজন ভালো পরিবেশ। এ জন্য প্রয়োজন লাইব্রেরি। এ ছাড়া আমাদের কর্মমুখী শিক্ষায়ও শিক্ষিত হতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দীন, কলা অনুষদের ডিন প্রফেসর আহমেদুল বারী, শিক্ষক সমিতির সভাপতি শেখ সুজন আলী ও সাধারণ সম্পাদক তুহিন অবন্ত, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সিকদারসহ অন্যান্য শিক্ষক এবং বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি