1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি দর) ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া মোড়ে এসব চাল পাওয়া যায়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নরপাড়া মোড়ের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল কে বা কারা জমা করে রাখে। এসময় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা গোপনে বিষয়টি সংবাদ পান। তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন।

এসময় খাদ্যবান্ধব কর্মসূচির স্থানীয় ডিলার নুরু আকন্দকে আটক এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত বিষয়টি নিশ্চিত করে জানান, চালের বস্তাগুলো অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ডিলারকে জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি এবং জড়িত কাউকে পাওয়া যায়নি।

চালগুলো ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি