1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

বাসের ধাক্কায় কলেজের প্রভাষক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরে পারিবারিক ধানের জমি দেখে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সাদেকুল ইসলাম (৪০) নামে এক কলেজশিক্ষক মারা গেছেন। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা মদন সড়কের মদন উপজেলা সদরের মগড়া ব্রিজের কাছে তিনি দুর্ঘটনার শিকার হন।

সাদেকুল ইসলাম নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও মোহনগঞ্জ উপজেলা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ছিলেন।

তাঁর বাড়ি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামে। নেত্রকোনা পৌরসভার সাতপাই কলেজ মাঠ এলাকার বাসায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি বসবাস করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ওই কলেজশিক্ষক তাঁর গ্রামের বাড়ি জগন্নাথপুর এলাকার হাওরের বোরো ধানের জমি দেখতে যান। পরে নেত্রকোনা শহরের বাসায় ফেরার পথে সন্ধ্যায় ওই সড়কের মদন উপজেলা সদরের মগড়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, সাদেকুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি