1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২


Accidentনেত্রকোনার দুর্গাপুরের ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেরচর এলাকায় রাস্তা পার হচ্ছিল। ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগ ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাঙচুরসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি