1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

শেরপুরে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২


deadশেরপুরের একটি ধানক্ষেত থেকে আব্দুল কুদ্দুছ (৫৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার মৃগি নদীর পাশের একটি ধান ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুল কুদ্দুছ শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

এর আগে প্রায় একই স্থানে ৫/৬ বছর আগে আজিজুল হক ওরফে ফকির (৫০) নামে স্থানীয় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা ঘটনাস্থলের ধান ক্ষেতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়।পরে সিআইডি ও পিবিআইয়ের টিম লাশের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে।

সূত্র জানিয়েছে, শেরপুর-শ্রীবরদী সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া মৃগী নদীর তীরে আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে। এখান থেকেই কোন ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারনা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের আশেপাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি