1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

মদনে ধর্ষণ মামলার বাদী ১৮ দিন ধরে নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ এপ্রিল, ২০২২

নেত্রকোনার মদনে ধর্ষণ মামলার বাদী এক কলেজছাত্রী (১৮) গত ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৪ মার্চ থেকে তিনি নিখোঁজ হন। সোমবার সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। পরিবারের লোকজন কোথাও সন্ধান না পেয়ে রোববার রাতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও জিডি সূত্রে জানা গেছে, মদনের তিয়শ্রী ইউনিয়নের ওই ছাত্রী উপজেলার একটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। প্রায় দুই বছর আগে একই উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের অপু মিয়া (২২) নামের এক কলেজছাত্রের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ওই তরুণ বিয়ের কথা বলে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে ২০২০ সালের ১৯ আগস্ট মেয়েটি বাদী হয়ে ওই তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন।

ওই ছাত্রীর বাবা জানান, মামলাটি আদালতে বিচারাধীন থাকায় ওই মামলার সাক্ষী দিতে গত ২৩ মার্চ তাঁর মেয়ে আদালতে যায়। আদালত থেকে বাড়ি ফিরেই তাঁর মেয়ে তিনি চুপচাপ হয়ে যায়। পরদিন ২৪ মার্চ সন্ধ্যায় কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এরপর তাঁর মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ওই ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, ২৩ মার্চ আদালত থেকে এসে তাঁর মেয়ে হতাশ হয়ে যায়। পরদিন সন্ধ্যায় তাঁর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। ধর্ষণ মামলার অভিযুক্ত অপু মিয়া জামিনে রয়েছেন।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ধর্ষণ মামলার বাদী ওই ছাত্রী নিখোঁজের ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি