1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান

ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে একজন নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিমুলগাছ থেকে তুলা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রুহুল আমিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চরপুবাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন ওই এলাকার প্রয়াত উসন আলী মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে রুহুল আমিন বাড়ির পাশের শিমুলগাছে তুলা সংগ্রহ করতে ওঠেন। এ সময় শিমুলগাছ ঘেঁষে যাওয়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইনে বিদ্যুতায়িত হয়ে গাছের ওপরেই মারা যান রুহুল আমিন। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ গাছ থেকে নিচে নামান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি