1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কৃষককে মারধর : ৩ ভাইসহ চারজনের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ময়মনসিংহে মারধরের মামলায় তিন ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচার মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার আলী হোসেন ওরফে শুকুর আলীর ছেলে মো. আবুল হোসেন, মো. রমজান আলী ও মো. নুরুল ইসলাম এবং নান্দাইল উপজেলার আবুল কাশেমের ছেলে মো. উজ্জল মিয়া।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কবীর উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধে ২০১৫ সালের ৩ জুলাই কৃষক আবুল কালামকে স্থানীয় খালবলা বাজার থেকে বাড়ি ফেরার পথে পিটিয়ে জখম করা হয়। ঘটনার ছয়দিন পর ৯ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে আবুল কালামের ছেলে মো. শরীফুল আলম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি