1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

কিশোরগঞ্জে জাল স্ট্যাম্পসহ একজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জে ক্রেতা সেজে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্পসহ রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ শহরের তেরিপট্টি এলাকায় অভিযানটি চালায় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‍্যাব সূত্র জানায়, এক শ্রেণির অসাধু চক্র জাল স্ট্যাম্প তৈরি করে সারাদেশে ছড়িয়ে দিচ্ছে এবং হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গোয়েন্দা নজরদারি চালিয়ে এর সত্যতা পায় র্যাব। এরই পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ শহরের তেরিপট্টি এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০ টাকার ১৬ হাজার ২০০টি ছোট জাল স্ট্যাম্প, ১০ টাকার ১২০টি বড় জাল স্ট্যাম্প, ১০০ টাকার ২০০টি জাল স্ট্যাম্প ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

র‍্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, র‍্যাব সদস্যদের একটি দল ক্রেতা সেজে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত জাল স্ট্যাম্প তৈরি করে সারাদেশে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং মানুষকে ধোকা দিয়ে আসার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি