1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

বন্ধ ফ্যান সচল করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

ঘরের ফ্যানটি চলমান অবস্থায় হঠাৎ বন্ধ হয়ে যায়। আর সেই ফ্যান সচল করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যায় মাসুদ মিয়া (৩৫) নামে এক ঘর মিস্ত্রি। আজ শনিবার দুপুরের পর এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুইল ইউনিয়নের কোনাডাঙ্গর গ্রামে। তিনি ওই এলাকার ওমর সিদ্দিকের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মাসুদ মিয়া পেশায় ঘর মেরামতকারী মিস্ত্রি। শনিবার তিনি প্রতিবেশীর বাড়ির একটি ঘর মেরামত করছিলেন। এ সময় তাঁর স্ত্রী নাজমা আক্তার এসে মাসুদকে বসতঘরের বৈদ্যুতিক পাখা চলছে না বলে জানান। মাসুদ তখন প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে গিয়ে দেখতে পান পাখার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তখন তিনি নিজেই সংযোগ দিতে গিয়ে ঘরের ভেতরই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। ঘটনাস্থলেই মাসুদ মিয়ার মৃত্যুর হয়।

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি