1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা

পাকুন্দিয়ার একটি গ্রামে আজ থেকে রোজা পালন শুরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

দেশে প্রচলিত নিয়মের এক দিন আগেই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষ পবিত্র রমজানের রোজা রেখেছেন। শুক্রবার দিবাগত ভোররাতে সাহরি খেয়ে আজ শনিবার থেকে রোজা পালন শুরু করেন তারা।

এলাকাবাসী জানান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে বিগত ১০ বছর ধরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামসহ আশপাশের এলাকার শতাধিক নারী-পুরুষ পবিত্র রমজানের রোজাসহ দুটি ঈদ উৎসব পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় এবারও তারা দেশের প্রচলিত নিয়মের এক দিন আগেই রোজা পালন শুরু করেছেন।

এ মতের অনুসারী উপজেলার কলাদিয়া গ্রামের বাসিন্দা ডা. মাজু মিয়া বলেন, ২০১২ সাল থেকে আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে পবিত্র রমজানের রোজাসহ ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও গতকাল শুক্রবার ভোররাতে সাহরি খেয়ে আজ শনিবার থেকে রোজা রাখা শুরু করেছি। এবার এ গ্রামে দেড় শতাধিক ধর্মপ্রাণ মুসলিম নারী-পুরুষ পবিত্র রমজানের রোজা রেখেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি