1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

ফুলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে গলায় ফাঁস দিয়ে হাসিবুর রহমান রাব্বি (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামে সানাই কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে আব্দুর রাজ্জাকের ভাড়া বাসায় পেপারফ্লাই কুরিয়ার সার্ভিস পয়েন্টে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি পেপারফ্লাই কুরিয়ার লিমিটেডের পয়েন্ট সুপার ভাইজার ও পুরাতন ডাকবাংলা এলাকার সিরাজুল ইসলাম আকন্দ ও নাসিমা আক্তারের ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, রাব্বি হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন। সেখানে পড়াশোনা করার সময় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের রিয়া নামে এক ছাত্রীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার রাতে রিয়া ও তার পরিবারের সাথে বিবাহের কাবিনের টাকার পরিমাণসহ নানা বিষয় নিয়ে দীর্ঘ সময় কথা কাটাকাটি হয়। এ বিষয়ে কথা বলতে রিয়ার সাথে মেসেঞ্জারে বার বার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

পেপারফ্লাই কুরিয়ার সার্ভিসের আরএম সাকিব বলেন, তার ব্যক্তিগত বিষয়ে আমাদের জানা নেই। তিনি আমাদের পেপারফ্লাই কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন। রাতে অফিসে থাকার নিয়ম আছে বিধায় তিনি অফিসেই থাকতেন। তার উপর অফিসিয়াল কোনও প্রকার চাপ ছিল না।

ফুলপুর থানার এসআই মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, রাব্বি তার যোগ্যতার তুলনায় কম বেতনে চাকরি করতেন বলে প্রায়ই হতাশায় ভুগতেন।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্ভবত এক মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। তবে রাব্বির পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে সরকারি নিয়ম মোতাবেক পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি