1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

ফুলপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষিতা নারী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিনকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফুলপুর উপজেলার রহিমগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের শাহাম উদ্দিনের ছেলে ও একই ইটভাটার ইঞ্জিন মিস্ত্রি।

জানা যায়, একই ইটভাটায় কাজ করার সুবাদে পরস্পরের মধ্যে পরিচয় ঘটে। পরে এক পর্যায়ে নিজাম ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে স্বামী স্ত্রীর মত তাকে ব্যবহার করতে থাকে। এরপর ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে গেলে নিজাম তাকে বিয়ে করতে অস্বীকার জানায়। এরপর ভিকটিম তার সমস্ত ঘটনার বিবরণ তুলে ধরে নিজে বাদী হয়ে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে উল্লেখ, তিনি বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা। মামলাটি ফুলপুর থানার এসআই জাহিদুল ইসলাম তদন্ত করছেন বলে থানাসূত্রে জানা গেছে। এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি