1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নেত্রকোনায় রেস্তোরাঁয় কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় সালতি রেস্তোরাঁয় ইসমাইল (১৫) নামের এক কিশোর শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত কিশোর সদর উপজেলার রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। এ ঘটনায় অপর এক কিশোর কর্মচারীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ইসমাইল ও তার মা কনা আক্তার জেলা শহরের বড় বাজার এলাকার সালতি রেস্তোরাঁয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল। মঙ্গলবার রাতে কাজ শেষে মা কনা আক্তার বাড়িতে চলে যান। ছেলে কাজ শেষে হোটেলেই থেকে যায়। রাত আনুমানিক পৌনে ৯টার দিকে শসা কাটার বিষয় নিয়ে ওই হোটেলের এক কর্মচারীর সঙ্গে ইসমাইলের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ইসমাইলকে বেধড়ক মারধর করে লাথি মেরে সিঁড়িতে ফেলে দেয় ওই কর্মচারী। এতে ইসমাইল অজ্ঞান হয়ে পড়ে। তাকে রাতেই নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শেষে এক কিশোরকে আটক করে। নেত্রকোনা মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি