1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় কুলসুম বেগম (৫৩) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটকের পর পুলিশে দিয়েছেন এলাকাবাসী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুরা গামের গুদাআলির সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কুলসুম বেগম একই ইউনিয়নের সানুড়া এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, আটক দুই যুবকের আগে থেকেই ওই নারীর বাড়িতে আসা-যাওয়া ছিল। গত দুইদিন আগে দুই যুবক ওই নারীর বাড়িতে আসেন। ঘটনার দিন দুপুরে হঠাৎ ঘর থেকে চিৎকারের শব্দ আসলে প্রতিবেশীরা ঘরে গিয়ে গলাকাটা অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। এ সময় ঘরে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ওই দুই যুবক ঢাকা থেকে প্রায়ই ওই নারীর বাড়িতে আসতো। কিন্তু কেন আসত তার প্রতিবেশীরা কেউ জানাতে পারেনি। তারা নিহতের আত্মীয় না। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি