1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে সেনাসদস্য নিহত, আহত ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

শেরপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হুমায়ুন কবির (২১) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার চারজন যাত্রী।

আজ শনিবার দুপুরে শহরের তাতালপুর এলাকার আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার শাহা আলমের ছেলে। তিনি পেশায় সেনা সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর একটার দিকে হুমায়ুন কবির শেরপুর শহর থেকে বাজার করে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে গড়জরিপা যাচ্ছিলেন। পথিমধ্যে তাতালপুর বাজারের একটু সামনে আয়েশা-আবেদ ফাউন্ডেশনের সামনে শেরপুর-ঝিনাইগাতী সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন মারা যান এবং আহত হন সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার জেলা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবীর সুমন একজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় আহত আরও তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মেদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি