1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ভালুকায় নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২

ময়মনসিংহের ভালুকায় উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।

সকালে ভালুকা সরকারি ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধী জন উৎসুক জনতা কলেজ মাঠের অনুষ্ঠান উপভোগ করেন। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় স্থানীয় প্রশাসন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, সহকারী অ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীউল বারী, ভালুকা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুহিন, মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে ডিসপ্লে ও কুচকাওয়াজে অংশগ্রহণ কারী দলের বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি