1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী

নালিতাবাড়ীতে মাদ্রাসা সুপারের অপসারণের দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

শেরপুরের নালিতাবাড়ীতে মরিচপুরান দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ইব্রাহীমকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার দুপুরে মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭১ সালে উপজেলার মরিচপুরান ইউনিয়নে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৯০ সালে মাওলানা ইব্রাহীম সুপারের দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। সরকারি বিভিন্ন অনুদান মাদ্রাসার উন্নয়নে ব্যবহার না করে নিজের পকেটে তুলেছেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মাদ্রাসার সাবেক সভাপতি মঞ্জুরুল বলেন, সুপার বরাবরই উপজেলা প্রশাসনকে মিথ্যা-মনগড়া তথ্য দিয়ে মাদ্রাসার শৃঙ্খলা বিনষ্ঠ করে আসছেন। ফলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং মিথ্যাবাদী সুপারের অপসারণের দাবি জানান তিনি।
মাদ্রাসার অ্যাডহোক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, কাগজপত্র দেখে মনে হচ্ছে আমার স্বাক্ষরটা জাল করা হয়েছে। তবে আমি রেজিস্ট্রার দেখে গড়মিল পেলে ওই সুপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি