1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

দূর্ঘটনায় শ্রমিক আহত, বাসে আগুন ও সড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

গাজীপুরের ছয়দানা এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহন গাড়ী নং ঢাকা মেট্রো-ব -৬৪০৬ পিছন থেকে ধাক্কা দিলে মনির হোসেন (৩৫) নামে এক পোষাক কারখানার কমী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে বিক্ষুদ্ধ শ্রমিকরা উত্তেজিত হয় সৌখিন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়।

কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর দেড়টার দি‌কে মধ‌্যাহ্ন বিরতী শে‌ষে কারখানায় ফির‌ছিল শ্রমিকরা। এসময় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়‌ক অ‌তিক্রম করার সময় ময়মন‌সিংহ থে‌কে ঢাকা গামী সৌ‌খিন প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহী বা‌সের ধাক্কায় স্থানীয় আ‌লিফ ক‌্যাজুয়াল ওয়ার লি‌মি‌টেড কারখানার ই‌লেক্ট্রিশিয়ান ম‌নির হো‌সেন (৩৫) আহত হয় । তা‌কে উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় । প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হয় । এরই মধ্যে ম‌নির হো‌সেন মারা যাওয়ার গুজব ছ‌ড়ি‌য়ে পড়‌লে শ্রকিমরা ক্ষুদ্ধ হ‌য়ে ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস কর্মীরা উপস্থিত হ‌য়ে আগুন নিয়ন্ত্রণে আ‌নে । ততক্ষ‌ণে বা‌সের বে‌শির ভাগ অংশ পু‌ড়ে যায় ।

জিএম‌পি উপ ক‌মিশনার জা‌কির হাসান জানান, শ্রমিক নিহ‌তের গুজ‌বে মহাসড়ক অব‌রোধ ক‌রে বিক্ষোভ ক‌রে শ্রমিকরা । এ‌সময় বা‌সে আগুন ধ‌রি দি‌লে ফায়ারসা‌র্ভিস কর্মীরা এ‌সে আগুন নেভায় । আহত শ্রমিক ম‌নির হো‌সেন‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।

তবে কর্তব্যরত সার্জেন্ট নাজমুল নিশ্চিত করেন শ্রমিক মনির নিহত হয়েছেন। শ্রমিক‌দের সড়ক থে‌কে স‌রিয়ে নেয়ার চেস্টা চল‌ছে ব‌লে জানান তি‌নি ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি