1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল

চোখের সামনেই সন্তানের মৃত্যু, বুকে জড়িয়ে মায়ের আহাজারি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কের পাশে মা-বাবার সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে অন্তর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের ব্রহ্মপুত্র খুরশিদ মহল ব্রিজে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নাঈম স্ত্রী-সন্তান নিয়ে সিএনজিযোগে কর্মক্ষেত্রে ফিরছিলেন।

সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের সিএনজি গাড়িটি গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রহ্মপুত্র ব্রিজের অপর প্রান্তে আসামাত্র নষ্ট হয়ে যায়। পরে নাঈম স্ত্রী-সন্তান নিয়ে সিএনজি গাড়ি থেকে নেমে সড়কের পাশে অন্য গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ড্রাম ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে সন্তানের ক্ষতবিক্ষত দেহ কোলে নিয়েই রাস্তায় বসে কাঁদতে থাকেন মা।

পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। ঘাতক ট্রাকটিকে আটক করেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি