1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

ময়মনসিংহে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব- ১৪) একটি দল। রোববার রাতে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার ওই তরুণকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ওই তরুণের নাম মো. রাজিব মিয়া (২১)। সে নগরীর চরঝাউগড়া এলাকার মিরাজ আলীল ছেলে।

সোমবার র‌্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহাম্মদ জয় বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি নগরীর কেওয়াটখালী এলাকার এক কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টা করে রাজিব। পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত রাজিব। এসময় ওই তরুণী চিৎকার করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত ৫ মার্চ কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। তরুণীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় পলাতক আসামি রাজিবকে ধরতে পুলিশের পাশাপাশি র‌্যাবের একটি টিমও মাঠে নামে।

রোববার রাতে নগরীল শম্ভুগঞ্জ এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। গ্রেপ্তারের পর সোমবার দুপুরে রাজিবকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

ধর্ষণ চেষ্টার ওই মামলায় রাজিবকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি