1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে মা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

ময়মনসিংহে পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে মা নিহত হয়েছেন।

সোমবার সকালে সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের কোকিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজা খাতুন (৭০) ওই গ্রামের মৃত জবান আলীর স্ত্রী।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল মান্নান ও তার স্ত্রী পালিয়ে গেছে।

পুলিশ জানায়, সকালে ছেলে আব্দুল মান্নানের স্ত্রী হাজেরা খাতুনের সঙ্গে হাফিজা খাতুনের ঝগড়া হয়। বিষয়টি জেনে আব্দুল মান্নান তার মায়ের ওপর চড়াও হয়। একপর্যায়ে মান্নান ও তার স্ত্রী হাফিজা খাতুনকে কিল-ঘুসি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহ ও জমিসংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও ছেলের বউয়ের কিল-ঘুসিতে তিনি মারা গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি