1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ব্যাটারি চুরির ঘটনায় ইউপি মেম্বারসহ ৩ জন কারাগারে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

সাড়ে ১৩ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মমতাজ খানসহ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার রাতে মমতাজ মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে মেম্বার ও তার দুই সহযোগীকে গ্রেফতার ও চুরি হওয়া মালামাল জব্দ করা হয়।

গ্রেফতার অন্যরা হলো- টাঙ্গাইল জেলা সদরের ভালুককান্দি এলাকার আফসার মোল্লার ছেলে সুরুজ মিয়া ও একই গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে জামাল।

এর আগে এ ঘটনায় চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার আনিছুর রহমান বাদী হয়ে শনিবার রাতে গাজীপুরের শ্রীপুর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ওই কোম্পানির সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২০০ মডেলের ২১১টি অটোরিকশার ব্যাটারি একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাঠানোর জন্য এজেন্সির মালিক মজিবুর রহমানকে জানানো হয়। এজেন্সির গাড়ি খালি না থাকায় ম্যানেজার ইমরান খান রনি পিকআপ ভাড়া করেন।

পরে বিকাল ৪টার দিকে ব্যাটারি নিয়ে পিকআপটি রওনা দিলেও নির্দিষ্ট সময়ে বগুড়া জেলার ডিলার আক্তার মেশিনারিজে পৌঁছেনি। পিকআপটি কোম্পানির গেট থেকে বের হওয়ার পর থেকেই চালক জামাল এবং ম্যানেজার রনি মোবাইল বন্ধ করে দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চুরি হওয়া ব্যাটারি নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়। চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, কোম্পানির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি