1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ময়মনসিংহে প্রথম দিনে টিসিবির পণ্য পেয়েছেন ৪১ হাজার ২৮২ জন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ মার্চ, ২০২২

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিবিবি’র পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল ১০ টায় ত্রিশাল পৌরসভা মিলনায়নে বিশেষ কার্ডের মাধ্যমে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আসমা সুলতানা, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তারুজ্জামানসহ কাউন্সিলর ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রথম দিনে ৪১ হাজার ২৮২ জন মানুষের মাঝে ভর্তুকি মূল্যে এই টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ময়মনসিংহ নগরীর তিনটি ওয়ার্ডের ৮টি স্পটে এবং জেলার ১৩টি উপজেলার ৬৪টি স্পটে পণ্য বিক্রি করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করে স্বচ্ছতার সাথে তালিকা করা হয়েছে। বিশেষ করে যারা স্বল্প আয়ের মানুষদের এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

প্রতি উপকারভোগীর মাঝে দুই ধাপে পণ্য বিক্রি করা হবে। প্রতি কার্ডে প্রথম ধাপে দুই কেজি চিনি, দুই কেজি মশুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল উপকারভোগিরা সরকার নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবেন। এক্ষেত্রে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা এবং সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা হারে নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলায় ৩ লাখ ২ হাজার ৯৭১ জন সুবিধাভোগীর মাঝে টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। এরমধ্যে সিটিতে ৩৩ টি ওয়ার্ডে ৭০ হাজার ৪০৯ জন এবং জেলার ১০টি প্যেরসভাসহ অন্যান্য উপজেলায় ২ লাখ ৩২ হাজার ৫৬২ জন সুবিধাভোগীদের কার্ডের মাধ্যমে বিক্রির কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি