1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

কিশোরগঞ্জে ৫১৫ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকা থেকে ৫১৫ পিস ইয়াবাসহ শাহজাহান খন্দকার (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি নিউটাউন এলাকায় অভিযান চালায়। এ সময় ৫১৫ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটহ শাহজাহান খন্দকারকে গ্রেফতার করে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের শুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামের ধনু মিয়া খন্দকারের ছেলে।

র‌্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার শাহজাহান খন্দকারকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি