1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড

মাজারে গান শুনতে গিয়ে তর্কাতর্কি, বাইরে বের করে খুন!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২

মাজারের ভেতরের ওরসে অন্য কিশোরদের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হন সজিব হোসেন (২২)। আর এই ঝগড়া গড়ায় অনেকক্ষণ। অবশেষে ক্ষিপ্ত কিশোররা সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে। গতকাল রবিবার মধ্যরাতে এ ধরনের ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইলের মাজার বাসস্ট্যান্ড নামক স্থানে।

নান্দাইল মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. রেজোয়ান আহমেদ খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

নিহত সজীব হোসেন উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামে অবস্থিত বুড়াপীরের (রা.) মাজার। সেই মাজারে ওরস চলছিল। রবিবার দিবাগত রাতে সজীব হোসেন ওরসে যান গান শোনার জন্য। সেখানে একদল কিশোর ও তরুণের সঙ্গে ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে সজিবকে মাজার থেকে বের করে এনে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে কিশোর ও তরুণের দলটি। আহত অবস্থায় সজিবকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি