1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

প্রেম-বিয়ের খবর দিলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

প্রেম-বিয়ের খবর দিলেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা

বিনোদন প্রতিবেদক : ক্লোজআপ ওয়ান তারকা লিজা বিবাহিত! মিডিয়ায় এমনটাই ছিলো ‘টপ সিক্রেট’! সবাই এমন তথ্য জেনে আসলেও গত বছর জানা যায় বিয়ে নয়, ২০১২ সালের ২ মার্চ বাগদান হয়েছিল তার। তবে সেটি বিয়ে পর্যন্ত গড়ায়নি! ২০১৫ সালে সেই বাগদান ভেঙে যায়।
গতবছর গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়। এরপর বহুবার তিনি কবে বিয়ে করছেন সেই প্রশ্নের সম্মুখিন হয়েছেন। কৌশলে এড়িয়ে গেছেন উত্তর।
তবে সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অতিথি হিসেবে হাজির হয়ে লিজা মুখ খুলেছেন তার প্রেম-বিয়ে নিয়ে। সেখানে তিনি জানান, একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর।
লাইভে লিজা বলেন, ‘ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্ক করে। আমারও সম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আপত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই।’
লাইভে লিজা আরও অনেক জানা-অজানা কথা বলেছেন। সেখানে তিনি তার ক্যারিয়ারের পেছনে পরিবারের অবদানের কথা জানিয়ে বলেন, ‘পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমার এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না।’
লিজা তার ভক্তদের প্রতি ভালোবাসা ছড়িয়ে তাদের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি