1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ

দুর্গাপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সামছুল মিয়া (৬০) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রোববার বিকেলে পৌর এলাকার বুরুঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে স্থানীয় একটি মাঠে খেলাধুলা করছিল শিশুটি। এ সময় পার্শ্ববর্তী চকলেংগুরা গ্রামের সামছুল মিয়া (৬০) শিশুটিকে ডেকে বলেন তোমার বাবা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। সেখানে তোমাকে নিয়ে যেতে বলেছে। এ কথা শুনে শিশুটি তাঁর সঙ্গে গেলে সামছুল তাঁকে কুমড়া ক্ষেতে নিয়ে যায়। শিশুটি ওই জায়গায় তার বাবাকে না পেয়ে বাসায় আসতে চাইলে সামছুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

অপরদিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও বাড়ি না ফেরায় শিশুটির পরিবার তাকে খুঁজতে শুরু করে। পথিমধ্যে শিশুটিকে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে দেখে তার পরিবার। কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে সবকিছু বলতে থাকে এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। পরে শিশুটিকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান বলেন, এ বিষয়ে শিশুটির পরিবার আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত সামছুল মিয়াকে পৌর শহরের বুরঙ্গা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি