1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ মার্চ, ২০২২

ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৭টায় উপজেলা পরিষদের সামনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে সকাল সোয়া ৭টায় দলীয় কার্যালয়ের সামনে পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন ছাড়াও এ উপলক্ষে জাতীয় সংগীত পাঠ, আলোচনা সভা, ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মুনাজাতসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, মেয়র শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি