1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিরিশিরি ব্রিজ থেকে নারীর লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২

নেত্রকোনার দুর্গাপুরে ব্রিজ থেকে লাফিয়ে এক নারী আত্মহত্যা চেষ্টা করলে পুলিশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রবিবার সকালে সোমেশ্বরী নদীর বিরিশিরি ব্রিজে এই ঘটনা ঘটে।

ওই নারীর নাম ফাতেমা আক্তার জয়া (২৬) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী এলাকার নবী হোসেনের স্ত্রী বলেও একটি সূত্রে জানা গেছে। তবে কীভাবে তিনি দুর্গাপুরে এসেছেন কেন এসেছেন তার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ব্যস্ততম বিরিশিরি ব্রিজের উপরে হঠাৎ এক নারীকে হাঁটাহাটি করতে দেখেন স্থানীয় কয়েকজন। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই ওই নারী ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ব্রিজের নিচে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ব্রিজ থেকে লাফিয়ে পড়ার কারণে ডান হাতের উপরে এবং কোমরে মারাত্মকভাবে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় দুর্গাপুর থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, সেই নারীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। তিনি একেক সময় একেক পরিচয় দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কি কারণে এই আত্মহত্যার চেষ্টা এ ব্যাপারে কোন কিছুই এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি