1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

গৌরীপুরে ইজি বাইকচাপায় স্কুলছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২

ময়মনসিংহের গৌরীপুরে ইজি বাইকচাপায় নাকিবা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী কুমড়ি গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাকিবা আক্তার কুমড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

আজ সে বাড়ি থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে ভুটিয়ারকোনা-কুমড়ি সড়কে একটি ইজি বাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক চালক তারা মিয়াকে আটক ও ইজি বাইকটি জব্দ করে।

এদিকে স্কুলছাত্রী নিহতের ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাৎক্ষণিক সড়কে প্রতিবাদ জানিয়ে ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খবর পেয়ে পুলিশ নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করেন। চালক ও ইজি বাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি