1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার পূর্বধলায় যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী টপি আক্তারকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগে কুদরত আলী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এর আগে শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে স্ত্রীর মাথায় আঘাত করে হত্যার অভিযোগে ওঠে তার বিরুদ্ধে।

নিহত টপি আক্তার একই উপজেলার জারিয়া ইউনিয়নের মেঘাপাড়া গ্রামের আব্দুল কাসেমের মেয়ে।

নিহতের বড় ভাই কাজল মিয়া বলেন, নয় বছর আগে টপি আক্তারের সঙ্গে কুদরত আলীর বিয়ে হয়। তাদের তিন সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই টপিকে মারধর করতেন কুদরত আলী। কুদরত আলীকে কয়েক দফায় প্রায় চার লাখ টাকা যৌতুক দেওয়া হয়। প্রায় দেড় মাস আড়ে ফের দুই লাখ টাকা যৌতুক চায় কুদরত আলী। এ টাকা না দেওয়ার শনিবার রাত ৮টার দিকে কুদরত আলী চুলের মুঠি ধরে ঘরের পিলারের সঙ্গে মাথা ঠেকিয়ে হত্যা করে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় টপির ভাই কাজল মিয়া বাদী হয়ে মামলা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি