1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪

নান্দাইলে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

নান্দাইলে ফাঁসিতে ঝুলে মুক্তা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কানুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তা একই গ্রামের মো. মন্জুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে। সে স্থানীয় মাসুদ পারভেজ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা আক্তার কানুরামপুর নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। নান্দাইল মডেল থানা-পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি