1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

হালুয়াঘাটে ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলো সর্বস্তরের মানুষ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সর্বস্তরের মানুষ।

রবিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে পৌর শহরে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রথমেই পুষ্পস্তবক অপর্ণ করেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. (ইউএনও) রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) তৌাহিদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জ্ঞাপন করেন হালুয়াঘাট পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ, হালুয়াঘাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধার সঙ্গে ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার। পুষ্পস্তবক প্রদান শেষে শহীদদের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অন্যান্য কর্মসূচিতে উপজেলার শিমূলকুচি গ্রামে বসবাসরত ভাষা শহীদ আব্দুল জব্বার এর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া কামনায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি