1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

সেলাই কাজ শেখানোর কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

সেলাই কাজ শেখানোর কথা বলে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে এক টেইলার্স মালিককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের জিনিয়া বাজারের বিষু সুপার মার্কেটের আব্দুস সামাদের টেইলার্সের দোকানে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানায়, শনিবার দুপুরে সেলাই কাজ শেখানোর কথা বলে ওই ছাত্রীকে তার দোকানে ডেকে নিয়ে যান টেইলার্স মালিক।

পরে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের অভিযোগে টেইলার্স মালিককে গ্রেপ্তার করে।

এ ঘটনায় রাতে ভুক্তভোগীর বাবা রশিদ মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি জানান, গ্রেপ্তার আসামিকে আজ রবিবার আদালতে সোপর্দ করা হবে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি