1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

নেত্রকোনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নুর মাহমুদ (৬৫) বরুনা গ্রামের মৃত দবির মোড়লের ছেলে।

বুধবার সকালে এ ঘটনা ঘটলে দুপুরে খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আরো জানান, একটি ধানের ক্ষেত নিয়ে নূর মাহমুদ ও তার প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল হাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়েই বরুনা গ্রামের সামনের রাস্তায় দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে নূর মাহমুদ একটি পুকুরের পাশে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘মৃত নূর মাহমুদের স্বজনরা দাবি করছেন, আব্দুল হাইয়ের সঙ্গে ধাক্কাধাক্কির কারণেই তিনি মারা গেছেন। তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ‘ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করেছেন। তবে ময়নাতদন্তের পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘মৃতের স্বজনদের অভিযোগ থাকায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি