1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের মুক্তাগাছায় লরির ধাক্কায় মোহাম্মদ মাহিন মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মাহিন উপজেলার মনিরামবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের বড়হিস‍্যা বাজার সুপার মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে মাহিন বাড়ি ফিরছিলেন। একপর্যায়ে জামালপুরগামী একটি লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান মাহিন।

মুক্তাগাছা থানার এসআই (নিরস্ত্র) শামসুজ্জামান জানান, রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় ঘটনাস্থলেই মাহিন মারা যান। তার লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ লরিটি আটক করে থানায় নিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি