1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

হাতি হত্যা মামলায় আরও দুই আসামি কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি এলাকায় বন্যহাতি হত্যা মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বন আদালতের বিচারক মো. শরীফুল ইসলাম খান তা নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন-উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. আমির উদ্দিন (৫২) ও মো. আব্দুর রহমানের ছেলে আশরাফুল (৩৫)।

বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর গারো পাহাড়ের বালিজুড়ি মালাকোচা এলাকায় একটি মরা হাতি উদ্ধার করে বনবিভাগ। বনবিভাগের প্রাথমিক তদন্তে মালাকোচা গ্রামের মো. আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের সবজি বাগানের সঙ্গে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায় বলে সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় বনবিভাগের পক্ষ থেকে আমির উদ্দিন, সমেজ উদ্দিন, মো. আশরাফুল ও শাহজালালের বিরুদ্ধে শেরপুরে প্রথমবারের মতো বন আদালতে হত্যা মামলা করা হয়।

বন মামলার পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, হাতি হত্যা মামলার আসামি সমেজ উদ্দিন ও শাহজালাল গত ২ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান। আজ আমির উদ্দিন ও আশরাফুল আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এ মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি