1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঈশ্বরগঞ্জে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোজাম্মেল (২৫) নামে এক চালককে হত্যা করে সিএনজি ছিনতাই করে নিয়ে গেছেন দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার আঠারবাড়ির মৃগালী এলাকায় ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ি সড়কের পাশ থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোজাম্মেল নান্দাইলের ঝালুয়া বাজার সংলগ্ন সাভার গ্রামের মো. ফরিদ মিয়ার ছেলে।

মোজাম্মেলের ছোট ভাই শিপন মিয়া বলেন, গতকাল সোমবার রাতে বাবার মোবাইলে বড়ভাই মোজাম্মেলের নম্বর থেকে একটি কল আসে। কলে বাবার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। কথা বলা শেষ হলে সঙ্গে সঙ্গে নম্বরটি বন্ধ হয়ে যায়।

পরে রাতে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও বড়ভাইকে না পাওয়া গেলে আজ সকালে নান্দাইল থানায় জিডি করতে যাওয়ার সময় ফেসবুকে আঠারবাড়ি এলাকায় একটি মরদেহ পাওয়া গেছে বলে জানতে পারি। পরে ছবি দেখে বড়ভাইয়ের মরদেহ শনাক্ত করা হয়।

শিপন মিয়া আরও বলেন, মোজাম্মেল নান্দাইল-কেন্দুয়া রোডে ভাড়ায় সিএনজি চালাত। তাঁর ৩ মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি