1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আহত মো. আব্দুল কাদির (৫৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল কাদির উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের প্রয়াত মনির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তম ধাপের ঈশ্বরগঞ্জ ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার তারুন্দিয়া ইউপিতে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলম ও মোশাররফ হোসেনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের ৫-৬ জন সমর্থক আহত হন। তাঁদের মধ্যে মোশাররফ হোসেনের সমর্থক আব্দুল কাদির গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়। আসামিরা জামিনে রয়েছেন। তবে মৃত্যুর বিষয়টি নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি