1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ময়মনসিংহে দুই বেকারির লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহে নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে দুই বেকারি মালিককে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের এবি গুহ রোডের এম.হক ও টিপটপ বেকারির মালিককে জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‍্যাব ১৪ এর মেজর আখের মুহম্মদ জয় ও সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

মেজর আখের মুহম্মদ জয় বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। র‌্যাব সবসময় মানুষের উপকারে কাজ করে আসছে। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে একটি মহল তাদের ব্যবসায়ীক উদ্দেশ্য হাসিল করছে। বাইরে ঝকঝকা পরিবেশ থাকলেও ভেতরে নোংরা পরিবেশে খাবার তৈরি করে বিক্রি করছে। তাই তাদের জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি