1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত; আহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের হালুয়াঘাটে কয়লাবাহী ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত ও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের উপজেলা সদরের রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন উপজেলার মনিকুড়া গ্রামের মৃত আছর উদ্দিনের পুত্র অটোরিক্সা চালক নজরুল ইসলাম (৫৫)। আহতরা হলেন একই উপজেলার খন্দকপাড়া গ্রামের মৃত আঃ জব্বারের পুত্র আফছর উদ্দিন (৬৫) ও পৌরশহরের উত্তর বাজার এলাকার মোসলেম উদ্দিনের স্ত্রী খুকুমণি (৪৫)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, স্থলবন্দর থেকে ছেড়ে আসা কয়লাবাহী একটি ট্রাক রাজধানীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করতে গিয়ে চাপায় পড়ে। এতে ঘটনাস্থলেই অটোটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে চালকসহ যাত্রীদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অটো চালক নজরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুুয়াঘাট থানার অফিসার ইর্নচার্জ (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, সংবাদ পেয়ে দূর্ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি