1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে নৌকার ভরাডুবি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলায় ১১ ইউপিতে আওয়ামী লীগ জয় পেয়েছে মাত্র তিনটিতে। বাকী ৮ ইউপির মধ্যে তিনটিতে আওয়ামী লীগ বিদ্রোহী, তিনটিতে জাতীয় পার্টি ও বাকী দুইটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

সোমবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী ঈশ্বরগঞ্জ ইউনিয়নে আবু হানিফা, আঠারবাড়ি ইউনিয়নে জুবের আলম রূপক ও তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাহমুদ নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সরিষা ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে একরাম হোসেন ভুঁইয়া, জাটিয়া ইউনিয়নে চশমা প্রতীকের শামসুল হক ঝন্টু এবং বড়হিত ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে আজিজুল হক ভুঁইয়া মিলন আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে জয় পেয়েছেন।

জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মাইজবাগ, রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইদুল ইসলাম বাবুল, আবদুল আলী ফকির ও আনোয়ারুল হাসান খান সেলিম।

অপরদিকে সোহাগী ইউনিয়নে কাদির আহম্মেদ ভুঁইয়া টেবিল ফ্যান প্রতীকে ও আনারস প্রতীক নিয়ে শিহাব উদ্দিন আকন্দ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি