1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নেত্রকোনায় জঙ্গল থেকে নবজাতক শিশু উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার জঙ্গল থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শহরের পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ার একটি জঙ্গলের পাশ থেকে মডেল থানার পুলিশ (ছেলে) শিশুকে উদ্ধার করে। উদ্ধারকৃত ফুটফুটে নবজাতকটি বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পুলিশ জানায়, গত রবিবার মধ্যরাতে শহরের পৌরসভাধীন নাগড়া সওদাগর পাড়ায় একটি জঙ্গলের পাশে অজ্ঞাতনামা নবজাতকের (সদ্য প্রসূত) কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে নবজাতককে উদ্ধার পূর্বক শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর থানার নিজস্ব ফেসবুক পেইজে এবং স্থানীয়ভাবে শিশুটির সঠিক পরিচয় জানাতে একটি পোস্ট করে পুলিশ। কেউ চিনতে পারলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ইতোমধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি