1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তাঁর ছেলে ফিরোজ মিয়া (২১)।

স্থানীয়রা জানিয়েছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান খেতে নিজেদের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। বিদ্যুতের তার মেরামতের সময় হঠাৎ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। ছেলের ডাক চিৎকারে বাঁচাতে গিয়ে বাবা ইনতাজ আলী বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে প্রথমে ছেলে, পরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুতায়িত হয়ে মারা যান।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, গোপলদিঘা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি