1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

বিকল ট্রাক মেরামত করতে গিয়ে প্রাণ গেল মেকানিকের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

বালু নিয়ে যাওয়ার সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর এলাকায় মৎস্য খামারের সামনে বিকল হয়ে পড়ে একটি ট্রাক। এরপর বালুভর্তি ট্রাকটি মেরামতের সময় হেলে পড়লে ট্রাকের চাপায় মুন্না মিয়া (২০) নামের এক মেকানিকের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নান্দাইল মৎস্য খামারের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার তেলিয়াটি গ্রামের খায়রুল ইসলামের ছেলে। আহত মো. আমিনুল ইসলাম নান্দাইল সদর ইউনিয়নের ভাটি সাভার গ্রামের আস্তর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুই দিন ধরে বালুভর্তি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়ানো ছিল। এরপর নান্দাইল চৌরাস্তা থেকে মেকানিক মুন্নাকে নিয়ে ট্রাক মেরামত শুরু করেন এর চালক। মেরামতের একপর্যায়ে ট্রাক হেলে পড়লে মুন্না এর নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে মৃত অবস্থায় মুন্নাকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে।

নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের সাব কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘আমরা খবর পেয়ে ট্রাকের নিচে আটকে পড়া ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করি।’

নান্দাইল মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি