1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

বাঁশের তৈরি ‘ফাঁসির মঞ্চ’ থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরের নালিতাবাড়ীতে জমিতে বাঁশ-রশি দিয়ে বানানো ‘ফাঁসির মঞ্চ’ থেকে শফিউদ্দিন (৫৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বাদলাকুড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রান্তিক চাষি আব্দুল মজিদ আশপাশের সামান্য জমিতে সেচ দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ছোট ও অগভীর নলকূপ হওয়ায় আরও কিছু জমি সেচের আওতায় আনতে ছোট ভাই শফিউদ্দিনের সঙ্গে যুক্ত হয়ে আরও একটি অগভীর সেচ পাম্প স্থাপন করেন।

সম্প্রতি পাশের মানিকচাঁদপাড়া গ্রামের আহাম্মদ আলী (৩৮) একই মাঠে এবং ওই অগভীর নলকূপের পাশে আরও একটি সেচ পাম্প বসাতে বোরিংয়ের কাজ শুরু করেন। একইসঙ্গে আব্দুল মজিদ ও শফিউদ্দিনের দুটি নলকূপ সরিয়ে নিতে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে একাধিকবার গ্রাম্য শালিসও হয়। সবশেষে ক্ষতিপূরণ হিসেবে শফিউদ্দিনের ব্যয়িত ৭০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা দিয়ে তার বোরিং সরিয়ে ফেলতে সিদ্ধান্ত দেন স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেননি শফিউদ্দিন। বুধবার ভোরে বাড়ির পাশের বাদলাকুড়া মাঠে বাঁশ-রশি দিয়ে বিশেষভাবে তৈরি ফাঁসির মঞ্চে শফিউদ্দনের মরদেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ময়নাতদন্তের পর হত্যা না আত্মহত্যা বিষয়টি জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি