1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য

শেরপুরে ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেতুঁলতলা বাজারে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ নুহু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নুহু মিয়া উপজেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। নুহু মিয়া ঝিনাইগাতী উপজেলার ঘাঘড়া মোল্লাপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এ ব্যাপারে ডিবি (ওসি) মো. রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুহু মিয়া একজন মাদকসেবী ও ব্যবসায়ী। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি