1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

গফরগাঁওয়ে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাচাপায় আনিশা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পাগলা থানাধীন টান লংগাইর গ্রামে এই ঘটনা ঘটে।

আনিশা টান লংগাই গ্রামের আল আমিনের মেয়ে। স্থানীয়রা অটোরিকশাটি আটক করতে পারলেও চালক পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে লংগাই বেপারি বাড়ির সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। এতে শিশুটি মাথায় ও কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে জব্দ অটোরিকশাটি থানায় এনে রাখা হয়েছে। চালক পালিয়ে গেছেন। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি